ঢাকা ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

অস্ট্রেলিয়া ছাড়তে বলা হয়েছে মিজানুর রহমান আজহারীকে

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০১:৩১:১৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারী-কে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বুধবার (১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম Daily Mail-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ‘লিগ্যাসি অব ফেইথ’ সিরিজের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে সফর করছিলেন আজহারী। তার সফরসূচিতে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা অন্তর্ভুক্ত ছিল। তবে সফরের মাঝপথেই তার ভিসা বাতিল করা হয় এবং তাকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম বলেন, আজহারীর সফর নিয়ে বিভিন্ন গোষ্ঠী আগে থেকেই সরকার ও সংসদ সদস্যদের সতর্ক করেছিল। তিনি সিনেটে উল্লেখ করেন, বাংলাদেশভিত্তিক একটি সংগঠনসহ বিভিন্ন পক্ষ এ বিষয়ে উদ্বেগ জানিয়েছিল।

ডেইলি মেইলের প্রতিবেদনে আরও দাবি করা হয়, অতীতে যুক্তরাষ্ট্রে দেওয়া এক বক্তব্যে আজহারী ইহুদিবিদ্বেষী মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের মধ্যে হলোকাস্ট, ইহুদি জনগোষ্ঠী এবং বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে বিতর্কিত মন্তব্যের বিষয়ও উল্লেখ করা হয়েছে।

এদিকে অস্ট্রেলিয়াভিত্তিক সংগঠন ‘অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিস ইন বাংলাদেশ’ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়ে আজহারীর সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। তাদের দাবি, তার বক্তব্য ধর্মীয় উত্তেজনা বাড়াতে পারে এবং চরমপন্থী মতাদর্শকে উসকে দিতে পারে।

উল্লেখ্য, আজহারীর সফর ৩০ মার্চ ব্রিসবেনে শুরু হয় এবং পরবর্তী দিনগুলোতে মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে ভিসা বাতিলের সিদ্ধান্তের কারণে তার সফরসূচিতে পরিবর্তন এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অস্ট্রেলিয়া ছাড়তে বলা হয়েছে মিজানুর রহমান আজহারীকে

আপডেট সময় : ০১:৩১:১৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬