ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

সামিরার কোনো দোষ নেই, সালমান হতাশাগ্রস্ত ছিল: ডন

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:২৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ১০১ বার পড়া হয়েছে

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। প্রায় তিন দশক পরও রহস্য ঘিরে থাকা এই মৃত্যু এখনো দর্শকদের মনে নানা প্রশ্নের জন্ম দেয়। সম্প্রতি এই আলোচনাকে আরও উসকে দিয়েছে সালমান শাহ হত্যা মামলার আসামি অভিনেতা আশরাফুল হক ডনের এক পুরনো সাক্ষাৎকার, যা আবারও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সালমান শাহ হত্যা মামলায় ৪ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে খল অভিনেতা আশরাফুল হক ডনের। মামলার প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক। এছাড়া অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।

২০১৯ সালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দীর্ঘ তদন্ত শেষে প্রতিবেদনে জানায়, এটি হত্যা নয়- আত্মহত্যা। সেই সময় স্বস্তি প্রকাশ করে ডন বলেছিলেন, “আল্লাহ যা করেন, কল্যাণের জন্যই করেন। অবশেষে আমার কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্তি পেলাম।”

তবে চার বছর আগে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের জনপ্রিয় শো ‘সেন্স অব হিউমার’-এ ডনের একটি সাক্ষাৎকার এখন আবারো ভাইরাল হয়ে আলোচনায় এসেছে। সেখানে সালমান শাহর মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন করা হলে ডন জানান, তিনি সালমানের স্ত্রী সামিরার কোনো দোষ দেখেননি।

জয়ের সরাসরি প্রশ্ন ছিল- “সালমান ভাইয়ের আত্মহত্যার কারণ কে হতে পারে- তার মা, না তার স্ত্রী?” জবাবে ডন প্রথমে বলেন, “এটা ফ্যামিলিগত ব্যাপার। সালমান তখন মানসিকভাবে খুবই আপসেট ছিল।” পরে উপস্থাপক আবার জিজ্ঞেস করলে ডন স্পষ্ট করে বলেন, “আমি সামিরার কোনো দোষ দেখি নাই। সালমান আর সামিরার মধ্যে যে ভালোবাসা ছিল, এমন প্রেম আমি জীবনে দেখিনি।”

ডন আরও বলেন, “সালমান শাহ তার শেষ কয়েক মাসে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত ছিলেন। আমি ছয়-সাত মাস ধরে ওকে কখনো স্থিরভাবে বসতে বা কথা বলতে দেখিনি। সুপারস্টার হয়েও সে মানসিকভাবে শান্তিতে ছিল না।”

এই বক্তব্যের পর নতুন করে প্রশ্ন উঠেছে- সালমান শাহ সত্যিই আত্মহত্যা করেছিলেন, নাকি অন্য কোনো কারণ লুকিয়ে আছে? দীর্ঘ তদন্ত ও নানা জল্পনা-কল্পনার পরও এখনো রহস্যের জাল ছিন্ন হয়নি এই তারকার অকাল মৃত্যুর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সামিরার কোনো দোষ নেই, সালমান হতাশাগ্রস্ত ছিল: ডন

আপডেট সময় : ০৩:২৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫