ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে হত্যা করে ক্ষমতায় আসবে!

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:১৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে টেররিস্ট বলেছে। তার মানে দেশের সবাই টেররিস্ট। সবাইকে হত্যা করে উনি ক্ষমতায় আসবে। আমার মনে হয় শেখ হাসিনা-আওয়ামী লীগ নিয়ে সব রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে।

শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনায় অংশ নিয়ে শফিকুল আলম বলেন, আমার মনে হয় শেখ হাসিনা-আওয়ামী লীগ নিয়ে সব রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে।

প্রেসসচিব এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়েও কথা বলেন। তিনি নিশ্চিত করেন, জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা, অন্য উপদেষ্টামণ্ডলী সবাই কাজ করছেন। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই।”

তিনি আরও বলেন, মানুষ সুশাসন চায়, তবে সংস্কারের বিষয়টি রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। বিভিন্ন দেশে সংস্কার নিয়ে ১০ থেকে ১৫ বছর ধরে আলোচনা চলে। নির্বাচনের পরেও পুনরায় সংলাপ হতে পারে, উদাহরণ হিসেবে নেপালে এমন সংস্কার করতে ৯ বছর লেগেছিল বলে তিনি উল্লেখ করেন।

জুলাই সনদ নিয়ে সমালোচনার জবাব দিতে গিয়ে প্রেসসচিব বলেন, যারা বলছেন জুলাই সনদে নারী-শ্রমিকদের প্রতিনিধিত্ব নেই, তাদের মনে রাখা উচিত রাজনৈতিক দলগুলো সব শ্রেণিপেশার প্রতিনিধিত্ব করে। তিনি জোর দিয়ে বলেন, “সব কিছুই সনদে আছে।”

শফিকুল আলম কর্মসংস্থান তৈরির বিষয়টিকে পরবর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে মন্তব্য করেন। তিনি বলেন, কর্মসংস্থান তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে হত্যা করে ক্ষমতায় আসবে!

আপডেট সময় : ১১:১৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫